মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বাংলাদেশকে ৯ কোটি ৬০ লাখ ডলার সহায়তা দিয়েছে আমেরিকা

বাংলাদেশেকে মহামারি মোকাবিলায় ৯ কোটি ৬০ লাখ ডলার সহায়তা দিয়েছে।

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার আমেরিকা দূতাবাস এ তথ্য জানায়।

ঢাকার আমেরিকা দূতাবাস আরও জানায়, মহামারি করোনা মোকাবিলায় আমেরিকা অব্যাহতভাবে বাংলাদেশের পাশে থাকবে।

এছাড়াও আমেরিকা দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের তৈরি কোভিড-১৯ এর আরও ২৫ লাখ ডোজ টিকা অনুদান দিয়েছে। ফাইজারের তৈরি এই টিকাগুলো আমেরিকার জনগণের পক্ষ থেকে উপহার হিসেবে এসেছে।

এই টিকা দেওয়ার পর বাংলাদেশে আমেরিকা মোট টিকা অনুদানের পরিমাণ দাঁড়ালো ৯০ লাখ। ফাইজারের তৈরি এই টিকার অনুদানও যুক্তরাষ্ট্র কর্তৃক ২০২২ সালের মধ্যে সারা বিশ্বে বিনামূল্যে ফাইজারের তৈরি ১ বিলিয়ন ডোজ টিকা অনুদান দেওয়ার বৃহত্তর অঙ্গীকারের অংশ।

বাংলাদেশে মহামারি মোকাবিলায় সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র ৯ কোটি ৬০ লাখ ডলার অর্থ সহায়তা এবং নিরাপদ ও দক্ষভাবে টিকার ইনজেকশন দিতে কয়েক হাজার সেবাদানকারী ও স্বাস্থ্যসেবা পেশাজীবীকে প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে ফাইজারের টিকা ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণও অন্তর্ভুক্ত।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ