ইসলামিক আলোচক মুফতী কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাঁকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুফতী কাজী ইব্রাহিমকে আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরে জানানো হবে।











