spot_img
spot_img

আফগানিস্তানকে সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া : মাওলানা মুত্তাকি

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি। এছাড়াও বিশ্বের সাথে আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা রুসলান এডেলগেরিয়েভের সাথে একটি বৈঠক করেছেন মাওলানা মুত্তাকি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বর্তমানে আফগানিস্তানের সাথে বেশ কয়েকটি দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে ও তা প্রতিনিয়ত জোরদার হচ্ছে।

মাওলানা মুত্তাকি বলেন, “বহু সংখ্যক দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক বেশ ভালই চলছে ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা সত্য যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা দীর্ঘ ৪৫ বছর পর আফগানিস্তানে নিরাপত্তা দান করেছেন। বর্তমানে আফগানিস্তান ও তার প্রতিবেশী দেশগুলো নিরাপদ রয়েছে।”

এ বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য খাত নিয়ে আলোচনা হয়েছে।

মাওলানা মুত্তাকি বলেন, “রাশিয়াতে আমাদের দূতাবাসের অন্যতম দায়িত্ব হল আফগান ব্যবসায়ীদের সুবিধা প্রদান করা। যাতে আমরা আমাদের পণ্যগুলো রাশিয়াতে আরো বেশি করে নিয়ে আসতে পারি।”

উল্লেখ্য; আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য “মস্কো ফরম্যাটে” অংশ নিতে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ায় আফগানিস্তানের দূতাবাসও পরিদর্শন করেছেন তিনি।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ