spot_img

সোয়া ৬৬ লাখ মানুষ দ্বিতীয় ডোজের টিকা পাবে আজ

গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক দিনে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সেই হিসেবে প্রথম ডোজ গ্রহণকারীদের সোয়া ৬৬ লাখ মানুষকে এক দিনে সর্বোচ্চ দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কার্যক্রমের পরিচালক ডা. শামসুল হক এ তথ্য জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের আওতায় গত ২৮ সেপ্টেম্বর যাঁরা প্রথম ডোজ নিয়েছেন, তাঁরা বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দ্বিতীয় ডোজ নিতে পারবেন। প্রয়োজন হলে স্থানীয় সিদ্ধান্ত অনুসারে ৩টার পরও টিকাদান চলতে পারে। এরই মধ্যে এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টিকা পৌঁছে গেছে সব কেন্দ্রে। এলাকায় এলাকায় মাইকিং করা হয়েছে মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য।

ডা. শামসুল হক বলেন, এ ক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করে টিকা দেওয়ার সুযোগ থাকবে না। যে কেন্দ্রে প্রথম ডোজ দেওয়া হয়েছে, সেখানেই দ্বিতীয় ডোজ দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ