শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সবার জন্য পুষ্টিজাতীয় খাবার নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের কোনো মানুষ না খেয়ে নেই। দানাজাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় দেশে করোনাকালেও খাদ্যের সংকট নেই। এখন বড় চ্যালেঞ্জ সবার জন্য পুষ্টিজাতীয় খাবার নিশ্চিত করা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সচিবালয়ের অফিস কক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্যতম লক্ষ্য হলো- সব মানুষের জন্য পুষ্টিসম্মত খাদ্য নিশ্চিত করা। আমরা মানুষের দুধ, মাছ, মাংস, ডিম, ফলমূল প্রভৃতি খাবারের নিশ্চয়তা চাই।

তরুণ ও আগামী প্রজন্মকে মেধাবী হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করে কৃষিমন্ত্রী বলেন, আমি বহু অনুষ্ঠানে এ কথা বলে এসেছি। চ্যালেঞ্জ মোকাবেলা করে এ লক্ষ্য আমরা অর্জন করতে চাই। সেজন্য বর্তমান সরকার নিরলসভাবে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ