spot_img
spot_img

পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির ১৫ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর

গত মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতির সামবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি ও সহযোগী সংগঠন ছাত্রদলের ১৫ নেতাকর্মীর দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া ১৫ আসামি হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, জিহাদুল হক রঞ্জু ও ঝলক মিয়া, সূর্যসেন হল শাখার সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার, ঢাবি শাখার সাবেক সহসম্পাদক আল ইমরান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কর্মী শাহাদাত হোসেন, বিএনপিকর্মী সজীব, ছাত্রদলের সাবেক নেতা হাবিবুর রহমান হাবিব, যুবদলের শেরেবাংলা নগর থানার সভাপতি আতিকুর রহমান অপু, যুবদলকর্মী হাসান আলী, ছাত্রদলকর্মী মুতাছিম বিল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা গাজী সুলতান জুয়েল, সাবেক ছাত্রদল নেতা রেজাউল ইসলাম প্রিন্স, বিএনপিকর্মী শুক্কুর ও আবুল হোসেন হাওলাদার আশিক।

এর আগে বুধবার বিএনপির ৫০ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক মনজুরুল হাসান খান আসামিদের মধ্যে ১৫ জনের সাতদিন করে রিমান্ড আবেদন করেন। একইসঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ৩৫ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ