তাইওয়ানের ওপর চীনের হুমকি প্রতিদিন বাড়ছে বলে দাবি করেছে তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইন ওয়েন।
তিনি বলেন, বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চায় তাইওয়ান। তবে এ বিষয়ে চীন চাপ দিলে আমেরিকা এগিয়ে আসবে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রচারিত সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
তাইওয়ান প্রেসিডেন্ট বলেন, দেশের ২ কোটি ৩০ লাখ মানুষ চায় নিজেদের গণতন্ত্রকে রক্ষা করতে এবং সেই সঙ্গে তারা যে স্বাধীনতার প্রাপ্য তা ভোগ করতে চায়। আমরা যদি ব্যর্থ হই, তবে নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করতে হবে।
এছাড়াও ওই সাক্ষাৎকারে জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াসহ অন্য গণতান্ত্রিক দেশগুলোকে তাইওয়ানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট।











