spot_img

গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনায় ৬ জনের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ২৯৪ জনের শরীরে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৭ হাজার ৮৪৭ জনে দাড়িয়েছে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাড়াল ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন।

এর আগে বুধবার করোনায় মৃত্যু হয় সাতজনের আর ভাইরাসটি শনাক্ত হয় ৩০৬ জনের শরীরে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ