শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সাম্প্রদায়িক হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের

কুমিল্লাসহ দেশের ছয়টি জেলায় সাম্প্রদায়িক হামলার ঘটনা তদন্ত করার জন্য সংশ্লিষ্ট জেলা জজদের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৬০ দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

কুমিল্লা ছাড়া অন্য পাঁচ জেলার মধ্যে রয়েছে- চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর ও ফেনী।

একইসঙ্গে এ বিষয়ে রিটের শুনানি নিয়ে রুল জারি করেছে আদালত। রুলে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মুহাম্মাদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মুহাম্মাদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ