প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, টিকা সংগ্রহ করে সারাদেশে টিকদান অব্যাহত রয়েছে। আজকেও সারাদেশে ৮০ লাখ টিকাদানের কার্যক্রম চলছে। ছাত্র সমাজ এবং স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি রয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কেউ বাদ যাবে না, নীতিমালা অনুযায়ী যারা টিকা পাবার যোগ্য বাংলাদেশের সেই সব মানুষই টিকা পাবে এবং আগামী বছরের মাঝামাঝি সময় নাগাদ আমরা সকল মানুষকেই টিকা দিতে সক্ষম হবো।
প্রধানমন্ত্রী আরও বলেন, সবাইকে সতর্ক করার বিষয়ে প্রচার-প্রচারণাটা দরকার। একটু সতর্ক হলে এই করোনাভাইরাস আর বাংলাদেশের মানুষের কোন ক্ষতি করতে পারবে না।











