spot_img
spot_img

রাত ১২টার পর লোডশেডিং হতে পারে ঢাকায়

ঢাকা শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জানিয়েছে, এই মুহূর্তে ডিপিডিসির অধীন এলাকায় কোনো লোডশেডিং নেই। তবে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের সিস্টেম অপারেশন (এনএলডিসি) বিভাগ থেকে বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিং-এর পরিমাণ বা সংখ্যা হ্রাস-বৃদ্ধি হতে পারে।

ডিপিডিসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে শুক্রবার (২৮ অক্টোবর) সকালে এ তথ্য জানা গেছে।

ডিপিডিসি তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজ, বিদ্যুৎ বিভ্রাট বা কম বিদ্যুৎ উৎপাদনের কারণে এনএলডিসি থেকে খুব কম লোড প্রাপ্তি সাপেক্ষে এ শিডিউল পরিবর্তন হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ