সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দরগাঁও পয়েন্টে ও রাত সাড়ে ১১টায় জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের কালিগঞ্জ কলাকুটা বাংলাবাড়ি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
সালুটিকর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তা পারাপারের সময় একটি মাইক্রোবাস আজির উদ্দিনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, বেপরোয়া গতির একটি ট্রাক রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে জকিগঞ্জ থানা পুলিশ রাত ১২টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করার চেষ্টা চলছে।











