spot_img

জনসমাগম কাকে বলে তা কাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে তা বুঝিয়ে দেওয়া হবে।

শুক্রবার (২৮ অক্টোবর) নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

‘বিএনপির তিনটা সমাবেশ দেখেই সরকারের কাঁপা-কাঁপি শুরু হয়ে গেছে’, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখানে সরকারের কাঁপা-কাঁপির কি আছে? কোনো কোনো সমাবেশে দশ লাখের টার্গেট করেও এক লাখ হয়নি, আবার কোথাও পাঁচ লাখ টার্গেট করেও এক লাখেরও অর্ধেকও হয়নি। এটাই তো বিএনপির সমাবেশের চেহারা।

তিনি আরও চ্যালেঞ্জ করে বলেন, আওয়ামী লীগের ঢাকা মহানগরিতে ওয়ার্ড ও থানার সম্মেলনে কত হাজার লোক হয়েছে তা দেখুন, যা পত্রপত্রিকা ও মিডিয়ায় প্রচারিত হয়েছে।

‘খেলা হবে’ বলার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়-তাদের বিরুদ্ধে খেলা হবে বলেছি। খেলা হবে হাওয়া ভবন, লুটপাট, অর্থপাচারের বিরুদ্ধে, খেলা হবে দুর্নীতি, বিদ্যুৎবিহীন খাম্বার বিরুদ্ধে। খেলা সোয়া এক কোটি ভুয়া ভোটার সৃষ্টিকারী, ভোট চুরি আর জালিয়াতির বিরুদ্ধে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ