এস এম সাইফুলাম ইসলাম
হেফাজতে ইসলাম বাংলাদেশের হাটহাজারী উপজেলা সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদ দীর্ঘ ১৫ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তির বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস।।
এসময় কারাফটকে মাওলানা আসাদ উল্লাহ আসাদ-কে স্বাগত জানান, হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, মুফতী কামরুল কাসেমী, মাওলানা জিয়াউল কবীর, মাওলানা মিজান, মাওলানা এরশাদ, মাওলানা জুনাঈদ প্রমুখ।
উল্লেখ্য; ২০২১ সালের (২১ জুলাই) বুধবার ঈদুল আজহার দিন সকাল সাড়ে ৮টায় হাটহাজারী থেকে তাকে গ্রেফতার করা হয়।











