বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

আরামবাগে ট্রাকে মঞ্চ তৈরি করছে জামায়াতে ইসলামী

আরামবাগে সড়কের ওপর মিনিট্রাকে সমাবেশের অস্থায়ী মঞ্চ তৈরি করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে চারটি মিনিট্রাকে মঞ্চ তৈরির কাজ শুরু করে দলটি। এর আগে সকাল ১০টার পর শুরু হয় মাইক লাগানোর কাজ।

মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াত। তবে সেখানে মহাসমাবেশ করার লিখিত অনুমতি মেলেনি। এরপর শনিবার সকাল থেকে মতিঝিল এলাকায় জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা।

অন্যদিকে শাপলা চত্বর এলাকায় কয়েক স্তরে ব্যারিকেড দিয়েছে পুলিশ। জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে এই এলাকায় বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি, আর্মড পুলিশ, আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে৷ এলাকায় এই মুহূর্তে সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ