spot_img

সমাবেশ করতে ‘অলিখিত’ অনুমতি দেওয়া হয়েছে জামায়াতকে

রাজধানীর আরামবাগে সমাবেশ করতে জামায়াত ইসলামীকে অলিখিত (মৌখিক) অনুমতি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার লিটন কুমার সাহা।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। তারা এখানেই সমাবেশ করতে চাচ্ছেন।

অনুমতি দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ওভাবেই অনুমতি দিতে পারি না। তবে তারা এখানে শান্তিপূর্ণ সমাবেশ করবেন।

এদিকে আরামবাগে জামায়াতের সমাবেশে করার প্রস্তুতি চলছে, ট্রাকে অস্থায়ী মঞ্চ বানোনো হয়েছে। দুপুরের নামাজের পর আনুষ্ঠানিক সমাবেশ শুরু হবে বলে শিবিরের সাবেক সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ