spot_img
spot_img

২৪ ঘন্টায় করোনায় মৃত্যুশূন্য চট্টগ্রাম; শনাক্ত ৩

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিনজন। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৩৮৮ জনে।

রোববার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৬৮ জনের নমুনা পরীক্ষায় তিনজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষার শনাক্তের হার শূন্য দশমিক ২১ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে দুজন নগরের ও একজন বাঁশখালী উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাব, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাব ও জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজন করে মোট তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ