spot_img
spot_img

আফগান পণ্যের বড় চালান গেল ইউরোপে

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান থেকে ২ মিলিয়ন ডলার (২০ কোটি টাকা) মূল্যের পণ্য মধ্য এশিয়া হয়ে ইউরোপে পাঠানো হয়েছে। যার মধ্যে জাফরান এবং শুকনো ফল রয়েছে।

রবিবার (২৭ নভেম্বর) আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয় ।

আফগানিস্তানের কর্মকর্তারা জানান, ১২০ টন পণ্যের মধ্যে সাত টন জাফরানের পাশাপাশি শুকনো ফল ও কার্পেটও রয়েছে।

আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মাওলানা কুদরতুল্লাহ জামাল ব্যবসায়ীদের প্রশংসা করে বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যবসায়ীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

মাওলানা জামাল বলেন, ইমারাতে ইসলামিয়া কৃষক, বিনিয়োগকারী, শিল্পপতি ও ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগান সরকার।

আফগানিস্তানের অর্থনৈতিক বিকাশের জন্য তিনি জনগণের প্রতি দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানান।

সম্প্রতি, আফগানিস্তান থেকে চীনে প্রায় ১.৫ মিলিয়ন ডলার মূল্যের ৭৫ টন আফগান ব্ল্যাক পাইন বাদাম রপ্তানি করা হয়েছে। এর আগে হেরাত থেকে জার্মানিতে ১২ টন আফগান ব্ল্যাক পাইন বাদাম রপ্তানি করা হয়।

সূত্র : বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ