শুক্রবার | ১২ ডিসেম্বর | ২০২৫

এবার চিন্ময়ের কর্মকাণ্ড থেকে নিজেদের দায় মুক্ত করতে ইসকনের সংবাদ সম্মেলন!

এবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কর্মকাণ্ডে নিজেদের দায় মুক্ত করতে সংবাদ সম্মেলন করেছেন হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নেতারা।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ সংবাদ সম্মেলনে করেন তারা।

সংবাদ সম্মেলনে চিন্ময়কে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে দাবি করে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী মন্তব্য করেন, চিন্ময় কৃষ্ণ দাস এর কোনো বক্তব্য ও কার্যক্রমে ইসকন কোনোভাবেই দায়ী নয়।

তিনি বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা এরই মধ্যে একাধিকবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করেছি। কিন্তু দুঃখজনকভাবে, কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকোনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে।

চারু চন্দ্র দাস বলেন, গত ৩ অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয়, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) ইস্কন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব, লীলারাজ গৌর দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর চিন্ময়কে বহিষ্কার করা হয়েছে বলে চারু চন্দ্র দাস দাবি করলেও গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত তাকে বিভিন্ন সভা-সমাবেশে ইসকন নিয়ে বক্তব্য দিতে দেখা যায়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img