spot_img
spot_img

হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বর আসছে। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার আওয়াজ তুলেছেন। তবে তার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তার দল দেশে যে তাণ্ডব চালিয়েছে, তার স্মৃতি তুলে ধরা হয়েছে। এ ধরনের প্রদর্শনী ও জাদুঘরের মাধ্যমে এসব স্মৃতি ক্রমাগত সজীব ও সতেজ রাখতে চান তারা।

তিনি বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, তার দলেরও কবর হোক জনগণের মন থেকে। জনগণ যেন তাদের প্রত্যাখ্যান করে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ