করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে ভারতের রাজধানী নয়া দিল্লিতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। ওমিক্রন ঠেকাতে এর আগে ভারতের বেশ কয়েকটি রাজ্যে রাত্রীকালীন কারফিউসহ কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিধিনিষেধ অনুযায়ী দিল্লির বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অর্ধেক কর্মী নিয়ে কাজ করতে হবে, দোকানপাট ও শপিংমলগুলো জোড়-বিজোড় তারিখের ভিত্তিতে খোলা থাকবে আর বিয়েতে ২০ জনের বেশি মানুষ অংশ নিতে পারবে না। মঙ্গলবার থেকে নতুন বিধিনিষেধ কার্যলকর হবে বলে জানা গেছে।











