বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

মেট্রোরেল দেশবাসীর জন্য শেখ হাসিনার উপহার : ওবায়দুল কাদের

মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেল দেশবাসীর জন্য স্বাধীনতার মাসে শেখ হাসিনার বিরাট উপহার। এ মেট্রোরেল আজ কোনো স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। এ কারণেই বিরোধী দলের মনে বড় জ্বালা।

আজ বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর দিয়াবাড়ি স্টেশন সংলগ্ন উত্তরা ১৫ নম্বর সেক্টরের ব্লক সি-১ এর খেলার মাঠে সুধীসমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশের দিকেদিকে উচ্চারিত হচ্ছে প্রধানমনমন্ত্রী শেখ হাসিনার নাম। দেশের মানুষের হাজার বছরের আরাধ্য ছিল মহান স্বাধীনতা। এ স্বাধীনতার মাসে দেশবাসীর জন্য মেট্রোরেল হচ্ছে এক বিরাট উপহার।

তিনি বলেন, দেশের সড়ক ও যোগাযোগ মাধ্যমে এক বিরাট পরিবর্তন এসেছে। দেশের উন্নয়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোবাসেন বলেই এটা সম্ভব হয়েছে। একদিনে শত রাস্তা-শত সড়ক উদ্বোধন করেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ