spot_img
spot_img

ফিলিপাইনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৫

ফিলিপাইনে ভারী বর্ষণ ও বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ২৬ জন।

আজ বুধবার (২৮ ডিসেম্বর) দেশটির দুর্যোগকালীন উদ্ধারকারী সংস্থা এ তথ্য জানিয়েছে। দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিল জানিয়েছে, বন্যায় প্রায় চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের মধ্যে ৮১ হাজার জনের বেশি এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছে এবং আহত হয়েছেন আরও ৯ জন।

সংস্থাটি আরও জানায়, নিহত ২৫ জনের মধ্যে ১৬ জন মারা গেছেন দেশটির দক্ষিণের উত্তর মিন্দানাও অঞ্চলে। আর নিখোঁজ ২৬ জনের মধ্যে পূর্ব বাইকল অঞ্চলে মারা গেছেন ১২ জন।

রাজ্য আবহাওয়া ব্যুরো প্যাগাসা জানিয়েছে, এটি একটি বিভক্ত রেখা—যেখানে উষ্ণ এবং ঠাণ্ডা বাতাস মিলিত হয়, যা পূর্ব, মধ্য এবং দক্ষিণ ফিলিপাইনের কিছু অংশে বৃষ্টির সূত্রপাত করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদ জানিয়েছে, বন্যায় এক হাজার ১৯৬টি বাড়ি, ১২৩টি রাস্তা ও ১২টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু এলাকা বিদ্যুৎ বা পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার আবহাওয়া ব্যুরো বলেছে, আগে যেসব এলাকায় বৃষ্টি হয়েছে সেখানে বন্যা এবং ভূমিধসের আশঙ্কা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ