রবিবার | ২৫ জানুয়ারি | ২০২৬
spot_img

হামাসের সাথে চলমান যুদ্ধে ইসরাইলের ৫০১ সৈন্য নিহত

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধে এখন পর্যন্ত ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক বাহিনীর অন্তত ৫০১ সৈন্য নিহত হয়েছেন। হামাসের সাথে গত ৮৩ দিনের যুদ্ধে এই সৈন্যরা নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে।

আইডিএফ বলেছে, গত ৭ অক্টোবর থেকে হামাসের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধে পাঁচশ জনের বেশি ইসরাইলি সৈন্য, কর্মকর্তা ও রিজার্ভ সেনা নিহত হয়েছেন। নিহত সৈন্যের সংখ্যা দাঁড়িয়েছে ৫০১ জনে; যাদের অধিকাংশই ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলায় নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, ওই দিন হামাসের যোদ্ধারা কমপক্ষে ২৭৪ ইসরাইলি সৈন্য ও স্থানীয় ৩৮ নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করেছে। এছাড়া গাজ্জা উপত্যকায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত আরও ১৬৭ সৈন্য নিহত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ