বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মালেকুজ্জামান নামাজরত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এশার নামাজ পড়া অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে নিজ বাসায় এশার নামাজ পড়া অবস্থায় তিনি স্ট্রোক করেন। পরে তাকে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০।
মৃতের পরিবার জানায়, শনিবার সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি পুরাতন বাস স্টেশনে মালেকুজ্জানের প্রথম জানাজা হবে। পরে তার মরদেহ রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়ায় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। বেলা ১১টার সময় তিতার পাড়া কবরস্থান মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।











