spot_img

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে পাশান আলী (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক পাশান আলী ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫২ এর ৬ সাব পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে তাকে আটক করা হয়। পরে তাকে রৌমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

বিজিবি জানায়, ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। ওই ভারতীয় নাগরিক চোরাচালান ব্যবসা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, শনিবার সকালে ওই ভারতীয় নাগরিককে আটকের পর আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। তাকে রবিবার সকালে আদালতে পাঠানো হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ