spot_img
spot_img

এক দিনে ঘরে ফিরলেন ৩ লাখ ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উত্তর গাজ্জায় ফিরেছেন লাখো ফিলিস্তিনি।গতকাল সোমবার তিন লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি ঘরে ফিরেছে বলে জানা গেছে। দীর্ঘ সংঘাতের পর নিজেদের ভূমিতে ফিরতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাসিন্দারা। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যার কারণে উত্তর গাজ্জার বহু বাসিন্দা দক্ষিণ ও মধ্য গাজ্জায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।

গতকাল (সোমবার) গাজ্জার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৪৭০ দিন পর তারা আবার নিজেদের এলাকায় ফিরতে শুরু করেছেন। যদিও ইসরায়েলি হামলায় পুরো অঞ্চল প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবে নিজ ভূমিতে ফেরার আনন্দে মেতে উঠেছেন গাজাবাসী।

গাজার শহরের বাসিন্দা ২২ বছর বয়সী লামিস আল ইওয়াদি বলেন, “এতদিন মনে হচ্ছিল আমি মৃত। আজ আমি নতুন করে বেঁচে উঠেছি।’’ ধ্বংসস্তূপের মধ্যেও নতুন করে ঘর বাঁধার আশা ছাড়েননি তিনি। লামিস যোগ করেন, “আমরা আবার ঘর তৈরি করব, চাইলেও আমাদের ভিটেমাটি ছেড়ে কোথাও যেতে পারব না। প্রয়োজন হলে কাদা আর বালি দিয়েও নতুন করে বসতি গড়ব।”

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর গাজায় ফিরতে শুরু করা এই বিশাল জনগোষ্ঠীর জন্য অন্তত ১ লাখ ৩৫ হাজার তাঁবুর প্রয়োজন হবে। বহু ফিলিস্তিনি ঘোড়া ও গাধার গাড়িতে নিজেদের মালপত্র নিয়ে নেৎজারিম করিডোর দিয়ে ফিরছেন।

সূত্র: সিএনএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ