spot_img
spot_img

গাজ্জা যুদ্ধ শুরু হওয়ার পর মানসিক চিকিৎসা নিতে হয়েছে ৩০ হাজার ইসরাইলি সৈন্যকে

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৩০ হাজার ইসরাইলি সৈন্য মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য হটলাইন নাম্বারে ফোন করেছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইসরাইলি সেনাবাহিনীর দেওয়া বিবৃতি অনুযায়ী, মানসিক স্বাস্থ্যসেবা নেওয়া সৈন্যদের মধ্য থেকে ৮৫ শতাংশ সৈনিক পুনরায় চাকরিতে যোগ দিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “গাজ্জার যুদ্ধ থেকে মানসিক সমস্যায় ভোগার কারণে প্রায় ২০০ ইসরাইলি সৈন্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

গাজ্জায় যুদ্ধের ফলে সৈন্যদের পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি বিকাশের আশঙ্কার মধ্যেই, সৈন্যদের জন্য একটি নতুন মানসিক স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করার পরিকল্পনা করেছে ইসরাইলি সেনাবাহিনী।

এর আগে গত ২ ফেব্রুয়ারি, ইসরাইলি সেনাবাহিনীর মানসিক রোগীদের জন্য হাসপাতাল বিভাগের প্রধান ইয়েখিয়েল লেভেচিৎজ বলেন, গত ৭ অক্টোবরের পর থেকে প্রায় ৩ হাজার সৈন্যের মানসিক পরীক্ষা নেওয়া হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ