spot_img

তেলসহ নিত্যপণ্যের দাম কমে আসতে শুরু করেছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতার কারণে দেশে তেলের দাম বেড়েছে। কিন্তু মন্ত্রণালয়ের যথাযথ এবং সময়োচিত পদক্ষেপের কারণে দাম কমে আসতে শুরু করেছে।

মঙ্গলবার (২৯ মার্চ) একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য এরইমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে পণ্যের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, চাহিদা নির্ধারণ, মজুত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দ্রব্যমূল্য ‘পর্যালোচনা ও পূর্বাভাস সেল’ বিষয়টি মনিটরিং করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করছে।

তিনি বলেন, সারা দেশের ১ কোটি নিম্নআয়ের মানুষের কাছে রোজা শুরুর আগেই গত ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে এবং দ্বিতীয় দফায় ৩ এপ্রিল থেকে আবারও নিত্যপণ্য বিক্রি করা হবে।

টিপু মুনশি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ২৮টি মনিটরিং টিম বাজারে পণ্যের দাম পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। টিসিবির পক্ষ থেকে ঢাকাসহ সারা দেশে ৩ হাজার ডিলারের মাধ্যমে নায্যমূল্যে ট্রাক সেল চলমান রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ