spot_img

দ্রব্যমূল্য কমায় জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে: হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বল্পমূল্যে পণ্য বিক্রির জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা টিসিবি’র মাধ্যমে এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছেন। এক কোটি ফ্যামিলি কার্ড মানে পাঁচ কোটি মানুষ। বাজারে দ্রব্যমূল্যও কমে গেছে। দ্রব্যমূল্য কমায় জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে। জনগণের মধ্যে যখন স্বস্তি ফিরে এসেছে তখন বিএনপির অস্বস্তি বেড়ে গেছে। তারা সেজন্য ‘বাম-ভাইদেরকে’ দিয়ে হরতাল ডাকালেন।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপি একদিকে জনমনে বিভ্রান্তি ছড়ানো ও অপরদিকে অসাধু ব্যবসায়ীদের উস্কে দেওয়ার দ্বিচারিতা করছে। বিএনপির কাজই বিভ্রান্তি ছড়ানো। পদ্মাসেতু নির্মাণের শুরুতে বিএনপি ছেলেধরা গুজব ছড়িয়েছিল। এই সরকার পদ্মাসেতু করতে পারবে না বলেছিল। আজকে পদ্মাসেতু হয়ে গেছে, উদ্বোধনের অপেক্ষায়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেতুর ওপর গাড়ি চালিয়ে এপার থেকে ওপারে গেছেন।

তিনি বলেন, বিএনপি টিকা নিয়েও বিভ্রান্তি ছড়িয়ে পরে নিজেরাই কেউ গোপনে, কেউ লজ্জা-শরম ভেঙে জনসম্মুখে টিকা নিয়েছে। সুতরাং বিএনপি, যাদের টেলিভিশনের পর্দা ছাড়া দেশে খুঁজে পাওয়া যায় না, তাদের কথায় বিভ্রান্ত হবেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ