spot_img

আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীর জবাবদিহির কোনও জায়গা রাখা হয়নি: আ স ম রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীর জবাবদিহির কোনও জায়গা রাখা হয়নি। ন্যায়পাল নিয়োগের কথা থাকলেও তা কখনও বাস্তবতার মুখ দেখেনি। এ কারণে সংবিধান সংশোধন না করে দেশের রাজনৈতিক অস্থিরতা দূর করা যাবে না এবং দেশে শান্তিও আসবে না।

মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা দিবস উপলক্ষে জেএসডি আয়োজিত ‘আকাঙ্ক্ষিত বাংলাদেশ” বাস্তবতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ স ম রব বলেন, পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই ক্ষমতাসীনদের জবাবদিহি করার মতো সংবিধান আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা সংবিধানে জবাবদিহি নিশ্চিত করতে পারিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ