spot_img

দেশে কেউ গৃহহীন থাকবে না: আশরাফ আলী খান খসরু

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, আমাদের দেশে কেউ গৃহহীন কিংবা চিকিৎসাহীন থাকবে না। আমরা সবাই সমান। সবাই সমঅধিকার ভোগ করবো। সবার অংশগ্রহণের মাধ্যমে দেশকে এগিয়ে নেবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আমরা।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়ায় পক্ষাঘাতগ্রস্তদের জন্য পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

সামাজিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে সমাজকল্যাণমূলক কাজে নিজ মন্ত্রণালয়ের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, সমাজের পিছিয়ে পড়া দরিদ্র, অবহেলিত, বয়স্ক, বিধবা, দুস্থ, স্বামী পরিত্যক্তা ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যাচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এতে নিশ্চিত হচ্ছে সামাজিক অধিকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ