spot_img

নির্বাচনে একজন জিতবে, একজন হারবে এটাই নিয়ম: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নির্বাচনে একজন জিতবে, একজন হারবে-এটাই নিয়ম। কিন্তু যে জিতবে সে শুধু এলাকার উন্নয়নে কাজ করবে, আর যে পরাজিত হবে সে কাজ করবে না এটা ঠিক নয়।

মঙ্গলবার (২৯ মার্চ) কিশোরগঞ্জের অষ্টগ্রামের রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাওর এলাকার উন্নয়নে তার নেওয়া নানা কর্মকাণ্ড তুলে ধরে আব্দুল হামিদ বলেন, রাজনৈতিক নেতাদের নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করে জনগণের কল্যাণে কাজ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ