spot_img
spot_img

গাজ্জায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর বর্বর হামলায় আরও ৬২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

এতে করে উপত্যকাটিতে শহীদের মোট সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৫৫২ জনে। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৭৫ হাজার ফিলিস্তিনি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জা উপত্যকায় ইসরাইলী আগ্রাসনে শহীদ ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৫৫২ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলী বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৬২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও ৯১ জন আহত হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ