গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৩ হাজার ৩৪১ জন শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে। একই সময়ে মারা গেছেন ৮৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৩৯৩ জনের।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।











