spot_img

অতীতের যেকোন সময়ের চেয়ে রাস্তা ভালো: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গত ১৩ বছর ধরে প্রতি বছর বিএনপি ঘোষণা দিয়েছে ঈদের পরে আন্দোলন। দেখতে দেখতে ১৩ বছর, বিএনপির আন্দোলন কোন বছর?

আজ শুক্রবার (২৯ শে এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রতিদিন একই কথা বলে। পথ হারানো পথিক, দিশেহারা পথিকের যেমন হয়, বিএনপিরও তাই হয়েছে। এরা আসলে কী চায়? যে ঐক্যের লেজে-গোবরে অবস্থা, সে ঐক্য জাতীয় ঐক্যের দাবি করে কীভাবে? তাদের নেতা কই? কে তাদের আন্দোলন করে?

ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, ঈদযাত্রায় অতীতের যেকোন সময়ের সময়ের চেয়ে আমাদের রাস্তার অবস্থা ভালো। উত্তরবঙ্গগামী বাসগুলোর জন্য গাজীপুরের অংশ থেকে যে ধরনের সমস্যা হতো এবার আর তা তেমন হবেনা, কারণ আমরা ৩টি ফ্লাইওভার খুলে দিয়েছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ