ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইহুদবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনারা।
শুক্রবার (২৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ কিশোরের বয়স মাত্র ১৬ বছর। শুক্রবার বেথেলহাম শহরে ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষ হলে দখলদাররা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শাহাদাত বরণ করে ওই কিশোর। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৪ বছরের আরেক কিশোরসহ দু’জন।
সম্প্রতি ফিলিস্তিনিদের ওপর আশঙ্কাজনক হারে বেড়েছে দখলদারদের দমন-পীড়ন। গত চার মাসে ইসরায়েলি হামলায় শাহাদাত বরণ করেছে কমপক্ষে ৯০ ফিলিস্তিনি।
সূত্র : রয়টার্স











