spot_img
spot_img

খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

খালেদা জিয়ার সঙ্গে গাড়িতে ছিলেন তার গৃহকর্মী ফাতেমা এবং কয়েকজন আত্মীয়স্বজন ও ব্যক্তিগত কর্মকর্তা।

খালেদা জিয়ার হাসপাতালে নেওয়া খবর পেয়ে তার বাসভবন ফিরোজায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ