spot_img
spot_img

ব্রাজিলের প্রেসিডেন্টের সাহসী বক্তব্য; ইসরাইল প্রতিষ্ঠায় জাতিসংঘ শক্তি দেখালেও ফিলিস্তিনের ক্ষেত্রে চুপ

ইসরাইল প্রতিষ্ঠায় জাতিসংঘ যথেষ্ট শক্তিমত্তা দেখিয়েছে কিন্তু ফিলিস্তিন প্রতিষ্ঠায় দেখাচ্ছে না বলে অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা।

সম্প্রতি স্পেন সফরকালে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের বিরুদ্ধে তিনি এই অভিযোগ করেন।

জাতিসংঘের তীব্র সমালোচনা করে তিনি বলেন, দখলদার ইহুদীদের জন্য ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠায় ১৯৪৭ সালে যে জাতিসংঘ শক্তিমত্তা প্রদর্শন করেছিলো সেই তারাই আজ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্যর্থ।

৫ টি ক্ষমতাধর দেশকে স্থায়ী সদস্য বানিয়ে বিশ্ব নিরাপত্তা সমুন্নত রাখার প্রত্যয়ে জাতিসংঘ যে নিরাপত্তা পরিষদ গঠন করেছিলো লুলা ডি সিলভা তারও কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও তার স্থায়ী ৫ সদস্যদের সাজানো বিশ্বে বাস করছি অথচ তারাই বিশ্বজুড়ে সহিংসতার সবচেয়ে বড় হোতা! তারাই বিশ্বজুড়ে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা যখন ইরাক আক্রমণ করে নিরাপত্তা পরিষদে এর কোনো আলোচনা উঠেনি। ইংল্যান্ড এবং ফ্রান্স যখন লিবিয়া আক্রমণ করে তখনও নিরাপত্তা পরিষদ টু শব্দ করেনি। এখন যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করছে এখনো তাদের সাড়া শব্দ নেই!

তিনি বলেন, আমরা যারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নই তাদের কি উচিৎ নয় যে পরিবর্তন আনা? ব্রাজিল, স্পেন, জাপান, জার্মানি, ভারত, নাইজেরিয়া, মিশর ও দক্ষিণ আফ্রিকা কেনো এই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে পারে না ? বিশ্ব এখন বদলে গেছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, নব-কৌশলে বিন্যস্ত একটি নতুন আন্তর্জাতিক প্লাটফর্ম দাঁড় করাতে হবে যা জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের থেকে ভিন্নভাবে কাজ করবে। এখনই সময় পরিবর্তন আনার এবং শান্তির জি-২০ গঠনের যা সঠিকভাবে জাতিসংঘের ভূমিকা পালন করবে।

জানা যায়, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা ও এনিয়ে জাতিসংঘের সমালোচনা করায় ব্রাজিল প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিবাদ জানায় কট্টর ইহুদিবাদী ইসরাইলী গ্রুপ ‘স্ট্যান্ড উইথ আস’।

তাদের পক্ষ থেকে বলা হয়, ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের বক্তব্য সঠিক নয়। কারণ ইহুদিবাদী ইসরাইল রাষ্ট্র জাতিসংঘের শক্তিমত্তায় প্রতিষ্ঠা পায়নি বরং প্রতিষ্ঠা ইহুদিবাদীদের অদম্য ইচ্ছা, সংগ্রাম ও ৪৭-এ আরব রাষ্ট্রগুলোর বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে। জাতিসংঘ শুধু ফিলিস্তিনে ইহুদি ও আরব বিভাজন নীতি পেশ করেছিলো যা ইহুদিবাদীরা মেনে নিলেও, মেনে নেয়নি আরবরা।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ