spot_img

বিএনপি পাকিস্তানের এজেন্ট ও সন্ত্রাসীদের মদতদাতা : বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি কখনও দেশের উন্নয়ন ও অগ্রগতি চায় না। এরা পাকিস্তানের এজেন্ট ও সন্ত্রাসীদের মদতদাতা।

শনিবার (২৯ এপ্রিল) কৃষিবিদ ইনস্টিটিউশনে ওয়ার্ল্ড ভেটেরিনারি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি নিজেদের পাকিস্তানের উত্তরাধিকার হিসেবে নিজেদের পরিচয় দিয়ে আনন্দ লাভ করে। তাই মাঝেমধ্যে মুখ ফসকে তাদের পাকিস্তানপ্রীতি প্রকাশ পায়।

তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশের গণতন্ত্রকে বলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। তাদের বিপক্ষে সবাইকে কথা বলতে হবে। তারা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কিছুই করেনি। তারা দেশের মানুষকে কোনও স্বপ্ন দেখাতে পারেনি। তাদের সৃষ্টি হয়েছে অন্ধকার যুগে বসবাস করার জন্য। তারা বাঙালি জাতিকে শোষণ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চায়। সন্ত্রাসী কর্মকাণ্ডের হুমকি দিয়ে দেশের গণতন্ত্রকে পদদলিত করেছে তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ