spot_img
spot_img

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

দেশের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের টানা তিন মাস সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, এরইমধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, তিন দিন আগে আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পরই স্থানীয় প্রশাসনকে আগাম সতর্কতা ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বৃষ্টির কারণে যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের সঠিকভাবে চিহ্নিত করে আগামী তিন মাস প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, বুধবার সকালে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে এ সংকট মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ