spot_img
spot_img

লেবাননে ইসরাইলি হামলায় নারী-শিশুসহ ৪ বাংলাদেশি আহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় নারী-শিশুসহ চার বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় একটি আবাসিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালায় ইসরাইলি বাহিনী।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুজন শিশু রয়েছেন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার মোমিন মিয়া ও নরসিংদীর জয়েনা আক্তারের পরিচয় জানা গেছে।

বিস্ফোরণে আহত নারী গুরুতর অঙ্গহানির শিকার হয়েছেন। আহত দুই শিশুর পরিচয়সহ বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে বাংলাদেশ দূতাবাস।

আহতদের নাবাতিহের রাগেব হার্ব হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার তাদের সাইদায় স্থানান্তরের কথা রয়েছে।

গাজ্জায় গণহত্যামূলক আগ্রাসনের ধারাবাহিকতায় লেবাননেও হামলা জোরদার করেছে ইসরাইল। দক্ষিণ লেবাননের আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনায় একের পর এক হামলায় সাধারণ মানুষ হতাহত হচ্ছেন। এবার সেই হামলার শিকার হলেন প্রবাসী বাংলাদেশিরাও।

সূত্র : অবজারভার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ