spot_img
spot_img

কানাডায় ব্যাংক ডাকাতি, পুলিশের সাথে সংঘর্ষে হতাহত ৮

কানাডার পশ্চিমাঞ্চলে ব্যাংক ডাকাতিকালে পুলিশের গুলিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছেন। তবে সন্দেহভাজন তৃতীয় ডাকাত নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরো ছয় কর্মকর্তা।

মঙ্গলবার (২৯ জুন) স্থানীয় কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ব্রিটিশ কলম্বিয়ার রাজধানী ভিক্টোরিয়ার বাইরের সানিচে স্থানীয় সময় সকাল ১১টার দিকে সশস্ত্র দুই ব্যক্তি ব্যাংকে প্রবেশ করে। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে উপস্থিত কর্মকর্তাদের প্রতিরোধের মুখে পড়ে। একপর্যায়ে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হন।

এ ঘটনা জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে পুলিশের বিবৃতিতে উল্লেখ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ