spot_img
spot_img

পাকিস্তানি হামলার জবাব দেবে আফগানিস্তান: মাওলানা মুজাহিদ

রোববার দিবাগত রাতে আফগানিস্তানের পাক্তিয়া, পাক্তিকা ও কুনার প্রদেশে বিমান হামলা চালিয়ে ৩৮ জন বেসামরিক নাগরিককে হত্যা ও ১৬৩ জনকে আহত করেছে পাকিস্তানি বাহিনী। এসব হামলাকে কাপুরুষোচিত কর্মকাণ্ড এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও মর্যাদা এবং আফগান ভূখণ্ডের সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন বলে আখ্যা দিয়ে কঠোর জাবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠী আফগানিস্তানে যে আগ্রাসন চালিয়েছে, তা জবাব ছাড়া পার পাবে না।

সোমবার (২৯ জুন) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

মাওলানা মুজাহিদ বলেন, আফগানিস্তান যুদ্ধ বা উত্তেজনা বাড়াতে চায় না। তবে কোনো আগ্রাসনের শিকার হলে নিজেদের সার্বভৌমত্ব, ভূখণ্ড ও জনগণকে রক্ষার বৈধ অধিকার আফগানিস্তানের রয়েছে।

তিনি বলেন, আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে লক্ষ্য করে যেকোনো ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে দেশটি দৃঢ়ভাবে দাঁড়াবে।

জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, পাকিস্তানের ভেতরে যেসব হামলা ঘটে, সেগুলোর সঙ্গে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই। এসব হামলার দায় আফগানিস্তানের ওপর চাপানোর চেষ্টা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের অভিযোগ কখনোই আফগান ভূখণ্ডে হামলার অজুহাত হতে পারে না।

তিনি বলেন, এসব হামলা নিন্দনীয় অপরাধ ও বর্বর কর্মকাণ্ড। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। এতে হামলায় সৃষ্ট মানবিক বিপর্যয়ের ভয়াবহতা আরও বেড়ে গেছে।

আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া এই আগ্রাসনের তীব্রতম ভাষায় নিন্দা জানিয়েছে।

তিনি বলেন, এসব হামলার পরিণতি এবং এতে সংঘটিত ভয়াবহ প্রাণহানির পূর্ণ দায় হামলাকারী পক্ষকেই নিতে হবে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ