রুশ সেনাবাহিনী বলেছে, কিয়েভ বাহিনী বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত ইউক্রেনের পূর্বাঞ্চলে ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের আটকে রাখা একটি কারাগারে হামলা চালিয়েছে। এ হামলায় ৪০ জন নিহত ও বিপুল সংখ্যক আহত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ৪০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দী নিহত এবং ৭৫ জন আহত হয়েছে। বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের ওলেনিভকার আটক কেন্দ্রের ৮ জন কর্মচারীও হামলায় আহত হয়েছে।
সূত্র : বাসস











