বাংলাদেশের আকাশে আজ কোথাও (১৪৪৪ হিজরি) সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। আগামী (৩১ জুলাই) থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। এ হিসেবে আগামী (৯ আগস্ট) মঙ্গলবার পবিত্র আশুরা পালিত হবে।
আজ শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকারমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৩০ জুলাই শনিবার পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ৩১ জুলাই রবিবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে আগামী ৯ আগস্ট মঙ্গলবার পবিত্র আশুরা পালিত হবে।
সূত্র: বাসস










