ভারতে ধর্ষণ যেন থামছেই না। শিশু, বিধবা নারী থেকে শুরু করে বৃদ্ধ কেউই বাদ যাচ্ছে না। এ যেন মহামারি। তাই এবার ধর্ষণ ঠেকাতে ছাত্রীদের সন্ধ্যা সাড়ে ৬টার পর একা বাইরে যেতে পারবে না বলে এক নোটিশ জারি করেছে ভারতের মাইসোর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ওই বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার পর ছাত্রীদের একা একা ক্যাম্পাসে বসে থাকা বা ঘোরাফেরা করা যাবে না।
গত ১৭ আগস্ট সন্ধ্যায় চামুন্ডি হিলসের কাছে এক ছাত্রীকে যৌন নিগ্রহ করে ছয়জন। তার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর করা হয়। সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ২৩ বছরের ওই ছাত্রীকে। এরপরই এ নোটিশ জারি করে ওই বিশ্ববিদ্যালয়।
এদিকে যৌন নিগ্রহের ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্তের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন পলাতক।










