spot_img

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ইজিবাইক চালককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১৯ এর ব্লক ডি/৯ রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১৯, ব্লক ডি-৯ এর মঞ্জুর আলমের ছেলে শামসুর রহমান (৪)।

জানা গেছে, সন্ধ্যায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১৯ এর ব্লক ডি/৯ রাস্তায় একটি টমটম গাড়ির (ইজিবাইক) ধাক্কায় শামসুর আলম নামে রোহিঙ্গা শিশুটি গুরুতর আহত হয়। পরে শিশুটিকে দ্রুত আরটিএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৮ এপিবিএন সদস্যরা টমটমসহ ড্রাইভার নুরুল আমিনকে (১৪) আটক করে। সে উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়া ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ নুরের ছেলে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ