লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় বাহিনী বিএসএফ।
রবিবার (২৯ আগস্ট) ভোরে বুড়িমারী জিরো পয়েন্টের বাঁধের মাথায় তাদের গুলি করে হত্যা করে বিএসএফ।
নিহতরা হলেন— বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার বুলবুল হোসেনের ছেলে ইউনুস (৩৫) ও পাটগ্রামের সাগর (৩৪)।
বুড়িমারী বিজিবির কোম্পানি কমান্ডার বেলাল হোসেন জানান, স্থানীয়রা বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।










