স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা দেশের প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করব। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে নতুন করে সাড়ে ১০ কোটি টিকার চুক্তি হয়েছে। এ ছাড়া চীন থেকে সাড়ে সাত কোটি টিকা আনার চুক্তি করেছি।
রোববার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে উপজেলা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে তাগিদ দিয়েছেন। দেড় বছর ধরে স্কুল-কলেজ বন্ধ। শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।










